বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নয়া পল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বাদ আছর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেছারউদ্দিন আহমেদ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহেমদ চৌধুরী, উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, যুগ্ম মহসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুব বিষয় সম্পাদক ও যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমদে তালুকদার। এছাড়া কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মো. ইব্রাহীমসহ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এমএইচ/জেডআই/জেআই