ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতার আট নেতাকর্মীর মুক্তির দাবিতে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
সোমবার (১ মার্চ) দুপুর ১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সচিবালয় সংলগ্ন ডিপিডিসি ভবনের সামনে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে আছেন তারা।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তারা টিএসসি থেকে মিছিল নিয়ে রওনা দিলে পুলিশ তাদেরকে শিক্ষাভবন এলাকায় বাধা দেয়। কিন্তু বাধা উপেক্ষা করে তারা সচিবালয় মোড়ে অবস্থান নিয়েছে।
সচিবালয় মোড়ে পুলিশের বিপুল সংখ্যাক সদস্য অবস্থান নিয়েছে। সচিবালয় সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
এএস





