জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে এবং আটক নেতা-কর্মীর মুক্তির দাবিতে আহূত হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করায় দেশবাসীকে মুবারকবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করায় আমি দেশবাসীকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমীর বজলুর রহমান বাচ্চুসহ সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াত ও ছাত্রশিবিরের প্রায় শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার ও ৫০ জনকে আহত করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, হত্যা, জুলুম, নির্যাতন ও অন্যায়ভাবে নেতৃবৃন্দকে আটক রেখে জনগণের আন্দোলন দমন করা যাবে না। দেশের জনগণ শান্তিপূর্ণভাবে হরতাল পালন করে সরকারের ষড়যন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। এটিএম আজহারুল ইসলামসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র বন্ধ করে অবিলম্বে তাদের মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জেএ





