বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শুধু নারায়ণগঞ্জ নয়, আজ সারা দেশ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। এই অবৈধ সরকারের হাতে কেবল রক্ত আর রক্ত। আওয়ামী লীগ দেশকে ভালবাসে না। দেশের মানুষকেও ভালবাসে না। এরা ক্ষমতায় এসেছে তাদের প্রভুর দাসত্ব করার জন্য। এজন্য তাদের প্রভুর কথার বাইরে কোনো কাজ করতে পারে না।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির উদ্যেগে আয়োজিত গণ-অনশন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই সরকারের কাছে জানতে চাই? ৭ জন লোককে গুম করে তাদের লাশ নদীতে ফেলে দেয়া হল। যাতে তাদের লাশ না পাওয়া যায় এজন্য নিহতদের পেট কেটে ইট বেধে দেওয়া হল। এই নুর হোসেন কে? তাকে কেন পালিয়ে যেতে দেয়া হল। ৭দিন পরে তার বাড়িতে কেন তল্লাশি করা হল? এসব প্রশ্ন দেশের মানুষ জানতে চায়?
বিএনপি চেয়ারপারসন বলেন, আজ কোনো মানুষকে প্রতিবাদ করতে দেয়নি। গতকাল সুশিল সমাজের প্রতিনিধিরা নারায়ণগঞ্জের ঘটনায় রাস্তায় মানববন্ধন করতে চাইলে সেটিও করতে দেয়নি।
বেগম জিয়া বলেন, আমরা কেবল মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচির মধ্যে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখব না। প্রয়োজনে এমন কঠোর কর্মসূচি দেয়া হবে যাতে আপনারা ক্ষমতা ছাড়তে বাধ্য হবেন।
তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মানুষকে গুম করা হয়। আর এর দোষ চাপায় বিএনপির ওপর। কিন্তু জনগণ জানে এই গুম-খুণের সঙ্গে কারা জড়িত।
বিএনপি চেয়ারপারসন বলেন, একটি বিশেষ জেলার লোক প্রশাসনে থেকে বিশেষ সুবিধা নিয়ে বেপরোয়া হয়ে উঠেছে। কিন্তু আমি বলতে চাই। এই সরকার শেষ সরকার নয়। আপনাদের কার্যক্রমের ওপর দেশের জনগণ নজর রাখছে। এই অন্যায় আচরণের আপনাদের একদিন জবাব দিতে হবে।
[b]ঢাকা, এমএইচ, ০৪ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
সারাদেশ আজ মৃত্যু উপত্যকা: খালেদা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শুধু নারায়ণগঞ্জ নয়, আজ সারা দেশ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। এই অবৈধ সরকারের হাতে কেবল রক্ত আর রক্ত। আওয়ামী লীগ দেশকে ভালবাসে না। দেশের মানুষকেও ভালবাসে না। এরা ক্ষমতায় এসেছে তাদের প্রভুর দাসত্ব করার জন্য। এজন্য তাদের প্রভুর কথার বাইরে কোনো কাজ করতে পারে না





