বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সাবেক এই রাষ্ট্রপতির ৩৪ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে দলের নেতাকর্মীদের নিয়ে তিনি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত কোরআনখানী ও মিলাদ মাহফিলে অংশ নেন খালেদা জিয়া। পরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এমএইচ/এআর





