আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, সরকারের প্রতি দেশের ৮৫ ভাগ মানুষের সমর্থন রয়েছে। এই মুহুর্তে মধ্যবর্তী নির্বাচন নিয়ে সরকার ভাবছে না।
শনিবার দুপুরে কুড়িগ্রাম অফিসার্স ক্লাব মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় এসব কথা বলেন তিনি।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, কিছু দিন আগে সরকারের বিরুদ্ধে মতামত দিয়া আমেরিকান সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এখন বলছে এ সরকারের প্রতি দেশের মানুষের সমর্থন রয়েছে।
সংলাপের বিষয়ে তিনি বলেন, বিএনপি এই সরকারকে অবৈধ বলেছে কাজেই তাদের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই। আগে সরকারের বৈধতা স্বীকার করুক তারপর সংলাপের বিষয়টি ভেবে দেখা হবে।
জেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাবেক বানিজ্যমন্ত্রী ফারুক খান এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলীসহ অনেকে।
[b]কুড়িগ্রাম,৮ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]