স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঢাকার প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শনিবারের সহিংসতার ঘটনায় সাত শ’র বেশি মানুষকে আটক করা হয়েছে।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে ইলেকশন মনিটরিং ফোরাম। পরে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী গতকালের ঘটনায় আটক ব্যক্তিদের সংখ্যা সংক্রান্ত এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অলরেডি আমরা সাত শ’র বেশি মানুষকে হাতেনাতে ধরেছি। যারা আগুন ধরিয়ে দিতে গিয়েছিল, তাদেরকেও আমরা হাতেনাতে ধরেছি।’

সহিংসতায় যাদের সংশ্লিষ্টতা থাকবে না, তাদেরকে থানা থেকেই ছেড়ে দেয়া হবে বলে জানালেও কতজনকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে, সেই সংখ্যা জানাতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

এবিএস