দেশের সাধারণ মানুষ আইনের শাসন চায়। মানুষ সন্ত্রাস ও জঙ্গিবাদ চায় না। সরকার সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।
বৃহস্পতিবার সিলেটে আরটিভি দর্শক ফোরামের অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলেই ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জ-নেত্রকোনা সড়কের কাজও এগিয়ে চলছে। ওই সড়কের মাত্র আট কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হলেই হাওরপাড়ের মানুষ দ্রুততম সময়ে ঢাকায় যেতে পারবেন।
ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এসআর
রাজনীতি
সরকার সুশাসনের জন্য কাজ করছে: এম এ মান্নান
দেশের সাধারণ মানুষ আইনের শাসন চায়। মানুষ সন্ত্রাস ও জঙ্গিবাদ চায় না। সরকার সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।