আইনজীবীদের দেশের সচেতন নাগরিক হিসেবে অভিহিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন,ঢাকা বারের নির্বাচনে জাতীয়তাবাদীর নিরঙ্কুশ বিজয় প্রমান করে এই সরকারের জনপ্রিয়তায় কতটা ধ্বস নেমেছে।
রোববার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউটশনে ঢাকা বারের আইনজীবী সমিতির নব নির্বাচিতদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,ঢাকা বারের নির্বাচনে আমরা প্রমাণ করেছি ঐক্যবদ্ধ থাকলে বিজয় অর্জন করা সম্ভব। আগামী দিনে যে কোনো নির্বাচন ও আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে এর সুফল পাওয়া যাবে।
মওদুদ বলেন,বিএনপি-নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় থাকার সময়ে বিচার বিভাগের সংস্কারে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল এই বিজয়ের মধ্যে তার সুফল পাওয়া যাচ্ছে। কারণ আইনজীবীরা আমাদের নেয়া সংস্কারগুলো ইতিবাচক হিসেবেই দেখছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,ব্যারিস্টার জমির উদ্দীন সরকার,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন,ব্যারিস্টার শাহজাহান ওমর,অ্যাডভোকেট জয়নুল আবদিন,আহমদ আযম খান। বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন,অ্যাডভোকেট লুৎফে আলম,অ্যাডভোকেট ফজলুর রহমান,অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার,অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম।
[b]ঢাকা,এমএইচ,৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
ঢাকা বারের নির্বাচনে প্রমাণ হয়েছে সরকারের জনপ্রিয়তা নেই: মওদুদ
আইনজীবীদের দেশের সচেতন নাগরিক হিসেবে অভিহিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন,ঢাকা বারের নির্বাচনে জাতীয়তাবাদীর নিরঙ্কুশ বিজয় প্রমান করে এই সরকারের জনপ্রিয়তায় কতটা ধ্বস নেমেছে।





