বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ বলেছেন, ভারত ট্রানজিট, ফারাক্কা, তিস্তাসহ সব বিষয়ে সুবিধা নিচ্ছে আর আওয়ামী লীগ তাদের সহযোগিতা করছে।
বৃহস্পাতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল আওয়ামী পার্টি ( ন্যাপ ভাসানী ) আয়োজিত “মাওলানা ভাসানী : ভারতের পানি আগ্রাসণ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হান্নান শাহ বলেন, ভারতের সাথে এই সরকারের সব চুক্তি হয় গোপনে, একটা চুক্তিও পার্লামেন্টে হয় না। তাই সব চুক্তিই ভারতের পক্ষে হচ্ছে কিনা তা নিয়ে মানুষ আজ সংকিত। ভারতের তাবেদার না হলে আওয়ামীলীগ পানির ন্যায্য হিস্যায় দেশের পক্ষে কথা না বলে ভারতের পক্ষে কথা বলবে কেন এমন প্রশ্নও তুলেন তিনি।
তিনি আরো বলেন, আমরা দুর্বল থাকলে ভারতের পানি আগ্রাসনীতি বন্ধ হবে না। তাই আমাদের শিগগিরি রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে। নইলে ভারত আরো মাথাচাড়া দিয়ে উঠবে।
‘আগে টিপায় বাধ হোক পরে দেখা যাবে’ সরকারের মন্ত্রীর এমন বক্তব্যে সাবেক এই মন্ত্রী বলেন, তিনি তো বাংলাদেশের মন্ত্রী না। তিনি ভারতের মন্ত্রী। ভারত গণগনের মন্ত্রী তাই তাদের মুখ দিয়ে এসব কথা বলতে পারেন। ভারতের সাথে সরকারের দিপাক্ষিক আলোচনার সমালোচনা করে হান্নান শাহ বলেন, আজ পর্যন্ত ভারতের সাথে কোন দ্বিপাক্ষিক আলোচনা করে কোন ফলাফল আসেনি। তারা দ্বিপাক্ষিক আলোচনার কথা বলে বলে বাংলাদেশের জনগণের সাথে ভাউতাবাজী করছে।
আওয়ামী লীগের কর্মীদের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা জানে আওয়ামীলীগ কি চিজ (জিনিস)। নারায়নগঞ্জের মানুষও তা বুঝতে পেরেছেন তারা আমাদের বলেছে কিন্তু আমি কিছু বলব না। ভারতের নতুন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে তারা গঙ্গার পানির খাল কেটে ভারতে নেওয়ার পরিকল্পনা করে ফেলেছেন। তাদের কোন পরিকল্পনা সফল হতে দেওয়া যাবেনা। মাওলানা ভাসানী প্রসঙ্গে হান্নান শাহ বলেন, তিনি ছিলেন সাম্রাজ্যবাদী বিরুদ্ধী, শোষন ও আগ্রাসীনীতি বিরুদ্ধী। তিনি ভারত বিরুদ্ধী ছিলেন না তবে তাদের শোষন ও আগ্রাসী বিরুদ্ধে প্রতিকারের চেষ্টা করেছিলেন।
সভার ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাড. আব্দুল মোবিন, ন্যাপ-ভাসানীর অতিরিক্ত মহাসচিব মো. সাহরুল হক পান্না, পার্টির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জিয়া সেনার সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসা, অধ্যক্ষ শরীফুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা ১৫ মে, এইচএম (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]