জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মোহাম্মাদ কামারুজ্জামানের ফাসিঁর রায়ের প্রতিবাদে ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

সকাল থেকেই বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করতে দেখা যায়।সকালের শুরুতেই ৭.৩০ টায় মিছিল করে বের করে বাড্ডা জামায়াত। জামায়াত নেতা সেলিম উদ্দিনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন আনিসুর রহমান, আব্দুর রহমান, আশিকুর রহমান প্রমুখ।

সকাল ৮ টায় মিছিল করে উত্তরা থানা শিবির।এ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা উত্তর শিবিরের সেক্রটারী তারিক হাসান।এছাড়া আরো উপস্থিত ছিলেন শিবির নেতা মো. আইউব. আজিজুল ইসলাম, কাউসারুজ্জামানসহ অন্যান্যরা।

সকাল ৮.৩০ মিছির করে সূত্রাপুর থানা জামায়াত।রাজধানীর দয়াগঞ্জ মোড়ে মিছিল করে রাস্তায় আগুন দেয় তারা। মিছিল শেষে তিন জনকে আটক করে পুলিশ।

সকাল ৯ টায় মিছিল করে বিমানথানা থানা জামায়াত।বিমানবন্দর থানা জামায়াতেরসেক্রেটারী এ্যাড. ইব্রাহিম খলিল এরনেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা শিবির সভাপতি জাকিরুল ইসলাম, আব্দুল লতিফসহ অন্যান্য নেতুবুন্দ।

সকাল ৯ টায় মগবাজার এলাকায় মিছিল করে জামায়াতে ইসলামী। এ সময় তারা রেললাইনের মাঝে পেট্রোল ঢেলে আগুন দেয়।

ইআর