নোয়াখালী-১ (চটাখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ সুপ্রিম কোট আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিনের গাড়ি বহরে হামলা করেছে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।

হামলায় মাহবুব উদ্দিন খোকনের গাড়ি ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামালের গাড়ী ভাংচুর করা হয়। হামলায় আহত হয় অন্তত ১০ জন।এসময় বাজারের দোকানপাটও ভাংচুর করা হয়।   

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন চৌমুহনীর সুগন্ধা কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান, বিকেলে তার প্রচারণার মাইক বাজারে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা মাইক ভাংচুর করে। এখবর পাওয়ার পর সেই বাজারে উপস্থিত হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। এসময় তাকে বহনকারী গাড়ি চালককে মারধর করে ও গাড়ী ভাংচুর করে।

তিনি আরও জানান, চাটখিল থেকে সোনাইমুড়ী আসার পথে চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও পৌর বিএনপির সভাপতির গাড়ি ভাংচুর করা হয়। হামলায় অন্তত ১০ জন আহত হয়।

এইঘটনার বিষয়ে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, এটি দলের আভ্যন্তরীন কোন্দলের কারণে হয়েছে।  

এমবি