মঙ্গলবার (২৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি সংক্ষিপ্ত একটি পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।”

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ সেই রায় বাতিল করে তাকে খালাস দেন।

রায় ঘোষণার পরপরই রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এ সিদ্ধান্ত। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা এ রায়কে "বিচার বিভাগের ন্যায়বিচারের প্রতিফলন" হিসেবে উল্লেখ করছেন।

Screenshot 2025-05-27 132858

এনএইচ