বুধবার (১০ সেপ্টেম্বর) বসুন্ধরায় হাইকমিশনারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ছিলেন সেকেন্ড সেক্রেটারি কেট ওয়ার্ড। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

আলোচনায় বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী জাতীয় নির্বাচন, মানবাধিকার, সংখ্যালঘুদের অবস্থা ও রোহিঙ্গা ইস্যু নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

এমএম