বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে প্রেসক্লাবের সামনে দলটির চলমান অনশন কর্মসুচীতে জামায়াত নেতৃবৃন্দ অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেছেন।

২০ দলীয় জোটের লিয়াঁজো কমিটি এবং জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মওলানা আব্দুল হালিম, জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের ভারপ্রাপ্ত সেক্রেটারি ড. এড. হেলাল উদ্দীন, পল্টন থানা আমীর আমিনুর রহমান, শাহবাগ থানা আমীর আহসান হাবিব, মহানগরী কর্মপরিষদ সদস্য শ্রমিকনেতা আব্দুস সালাম, ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী পূর্বের সভাপতি সোহেল রানা মিঠুসহ কয়েকশত নেতা-কর্মী প্রেসক্লাবে চলমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে অনশন কর্মসুচীতে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেছেন।