বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি এমদাদ হোসেন হাওলাদারের বিরুদ্ধে নারী পাচার ও চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলহাজ্ব মো. জলিল ফকির।
শুক্রবার দুপুরে গৌরনদী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. জলিল বলেন, আমার ভাইয়ের পুত্রবধূ জিয়াসমিন বেগমকে এক লাখ টাকার বিনিময়ে গত বছরের ২৩ ডিসেম্বর জর্ডানে চাকরিতে পাঠায় যুবলীগের নেতা এমদাদ হোসেন ও তার সহযোগী বার্থী গ্রামের করিম সরদার।
জর্ডানের রাজধানী আম্মান শহরের একটি হোটেলে জিয়াসমিনকে আটকে রেখে দেহ ব্যবসা করানোর চেষ্টা করে একটি প্রতারক চক্র। এতে রাজি না হলে তাকে শারীরিক নির্যাতন করা হয়। পরে এক বাংলাদেশির সহয়তায় এক মাস পর জিয়াসমিন দেশে ফিরে এসে তার ম্বামীসহ স্বজনদের বিষয়টি অবহিত করেন।
মো. জলিল আরও বলেন, স্বজনরা যুবলীগ নেতা এমদাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে এমদাদ ক্ষিপ্ত হন। এক পর্যায়ে গত ২৮ মে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ ও জীবননাশের হুমকির অভিযোগ এনে গৌরনদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এছাড়া তিনি বিভিন্ন পত্রিকায় আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশনে উৎসাহিত করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতারিত ও নির্যাতিত গৃহবধূ জিয়াসমিন বেগম, তার শ্বশুর আব্দুর রহমান ফকির, প্রতিবেশী জাহাঙ্গীর ফকির, শাহানুর ফকির, ফারুক মেলকার, কাদের ফকির, রশিদ ফকির প্রমুখ।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
যুবলীগ নেতার বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি এমদাদ হোসেন হাওলাদারের বিরুদ্ধে নারী পাচার ও চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলহাজ্ব মো. জলিল ফকির। শুক্রবার দুপুরে গৌরনদী প্রেসক্লাবে





