মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও নারী সংগঠন নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জরুরি এক মতবিনিময় সভা ডেকেছে কেন্দ্রীয় ১৪ দল।

সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

মঙ্গলবার বিকাল ৩টায় আওয়ামী লীগ সভাপতি ও শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

উক্ত মতবিনিময় সভায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এমআর/কেএইচ