বর্তমান সরকার তথাকথিত উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট করছে। ৮৮০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম ফোরলেনে ১৪শ কোটি টাকা ছাড়িয়ে গেছে। শুধু ঢাকা-চট্টগ্রাম নয়, প্রতিটা মেগা প্রকল্পেই লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগে. জে(অব.) আ স ম হান্নান শাহ।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনলাইন নিউজ পোর্টাল সবুজ বাংলাটোয়েন্টিফোর.কমের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

তিনি আরও বলেন, সরকার দেশের স্বার্থ বিদেশের কাছে বিক্রি করে দিচ্ছে।ট্রানজিটের নামে দেশের স্বার্থও অন্যদের দিয়ে দেওয়া হচ্ছে।দেশ পরিচালিত হয় জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা। কিন্তু বর্তমানে দেশচলছে অবৈধ সরকারের অধিনে।যে কারণে জনগণের স্বার্থকে কোনো প্রাধান্য দিচ্ছে না সরকার যোগ করেন হান্নান শাহ।

নির্বাচন কমিশন প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, ইসি, সরকার ও প্রশাসন মিলে ভোট ডাকাতি করছে। ভোট থেকে জনগণকে দূরে রাখতেই এই উদ্যোগ। এরশাদকে চারদিনে ক্ষমতায় থেকে সরিয়ে দেয়া হয়েছে। নেত্রী বললে মিডিয়াকে সঙ্গে নিয়ে ৭দিনে সরকারকে পদত্যাগ করানো সম্ভব। শুধু কথায় চিড়া ভিজবে না। সবাই রাজপথে নামলেই সরকার উৎখাত সম্ভব।

সংবাদ পত্রের স্বাধীনতা নেই উল্লেখ করে হান্নান শাহ বলেন, সংবাদ পত্রের অপর নাম ছিল সন্দেশ। এটা সবার কাছে খেতেই ভালো লাগে। কৈশরে আজাদ পত্রিকা পড়ার জন্য উন্মূখ থাকতাম। কিন্তু বর্তমানে সেই সন্দেশ আর নেই। জনগণ এখন সত্য সংবাদ পাচ্ছে না। জনগণের মধ্যে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ান হচ্ছে। সত্যি সাংবাদিক শুধু দেশে না পৃথিবীতে পাওয়া মুশকিল। গ্রেফতারকৃত সকল সাংবাদিকের মুক্তির দাবি করেন হান্নান শাহ।


তিনি আরও বলেন, ইসরাইল সম্পর্ক বিএনপির সঙ্গে নেই না আওয়ামীলীগের সঙ্গে? এই সরকারের কোনো কোনো নেতার সঙ্গে ইসরাইলের যোগ সাজেস রয়েছে।আসলাম চৌধুরি ফুলের মামলা পরে বৈঠক করলেই রাষ্ট্রদ্রোহিতা হয়েছে।


আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জাগপা’র সভাপতি শফিকুল আলম প্রধান, বিএনপি’র যুগ্ম-মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামি পার্টির চেয়ারম্যান এম এ তাহের চৌধুরী প্রমূখ।

ইআর