যারা মানবাধিকার নিয়ে সোচ্চার তারাই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড.অনুপম সেন।

শুক্রবার বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগ এর অভিষেক অনুষ্ঠানে সেমিনার ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।

অনুপম সেন বলেন, সামাজিক অবক্ষয়, অনাচার-অবিচার সহ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। শিশু হত্যা, নারী নির্যাতন সমাজে যাতে আরও বৃদ্ধি না পায় সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

ফরিদ মাহমুদ বলেন, অশুভ রাজনীতি এদেশ থেকে চিরতরে নির্মূল করতে পারবে। আমরা এদেশে সুস্থ রাজনীতি দেখতে চাই।

দেশে মানবাধিকার সংগঠনগুলোর অধিকাংশ ক্ষেত্রে নেতিবাচক ভাবমূর্তি আছে। ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা কার্ড ও প্যাডসর্বস্ব সংগঠন থেকে আমাদের সতর্ক থাকতে হবে।    

জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি অধ্যক্ষ ননী গোপাল আচার্য্যরে সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লায়ন মো.সানাউল্লাহ।

এসএইচ