'খুনি' সরকারের সঙ্গে সব খুনিরা এক হয়েছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন- জাসদ গণবাহিনী গঠন করে দেশের হাজার হাজার মানুষ খুন করেছে। জাসদ নেতা হাসানুল হক ইনু এই সরকারের সঙ্গে যুক্ত হয়েছে। আর এরশাদও খুনি। সেই খুনিও এই সরকারের সঙ্গে রয়েছে।

সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হল চত্বরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হক।

সারাদেশের প্রতিটি জেলা থেকে ড্যাবের কয়েক হাজার চিকিৎসক এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এ ছাড়াও অংশ নেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারাসহ অন্যান্য পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ, মহাসচিব মোস্তফা জামাল হায়দার, সভাপতিমণ্ডলীর সদস্য টিআই ফজলে রাব্বী, মুহাম্মদ আতিকুর রহমান, এসএম আলম, গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নান প্রমুখ।

ইফতার পার্টিতে ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, শামীম সিদ্দিকী, খেলাফত মজলিশের মাওলানা সাখাওয়াত হোসেন, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এমএম আমিনুর রহমান, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপা’র শফিউল আলম প্রধান, খোন্দকার লুৎফর রহমান, এনপিপি’র শেখ শওকত হোসেন নিলু, ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি’র খোন্দকার গোলাম মুর্তজা, আলমগীর মজুমদার, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির আবদুল মবিন, এমএ রশীদ প্রধান, ন্যাপের জেবেল রহমান গানি, গোলাম মোস্তফা ভূঁইয়া, ন্যাপ ভাসানীর মো. আজহারুল ইসলাম, পিপলস লীগের গরীব নেওয়াজ, সৈয়দ মাহবুব হোসেন, বিজেপি’র সালাহউদ্দিন মতিন প্রকাশ, ডিএল’র সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ইফতার মাহফিলে যোগ দেন শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, জসিমউদ্দিন আহমেদ, অধ্যাপক তারেক শামসুর রহমান, অধ্যাপক পিয়াস করিম, ব্যারিস্টার তুহিন মালিক, সাংবাদিক সাদেক খান, মাহফুজউল্লাহ, এ এম এম বাহাউদ্দিন প্র্রমুখ।

ইফতারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, সোদি আরব, মরক্কো, ভিয়েতনামের কূটনীতিকরাও অংশ নেন।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আর এ গনি, আসম হান্নান শাহ, আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, শমসের মবিন চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল কাউয়ুম, আবদুস সালাম, শিরিন সুলতানা, শ্যামা ওবায়েদ প্রমুখ।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ