পুলিশ কতৃক আটকের পর গভীর রাতে গুলি চালিয়ে রাজশাহীতে শিবির নেতা শাহাব উদ্দিনকে নির্মম ভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারিজেনারেল আতিকুর রহমান এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, কোনোঅভিযোগ ছাড়াই রাত ৮টায় তিন শিবির নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র শাহাব উদ্দিন, ফলিত গনিত বিভাগের ছাত্র হাবিবুর রহমান ও আরবিবিভাগের ছাত্র মফিজুর রহমানকে কাটাখালী পৌরসভার সামনে থেকে গ্রেফতারকরে পুলিশ।
গ্রেফতারেরপর অস্বীকার করায় তাদের পরিবারের পক্ষ থেকে উদ্ধেগ প্রকাশ করে এবং তাদের নিরাপত্তার দাবী জানিয়ে পুলিশ, সরকার ও গণমাধ্যমের কাছে বিবৃতি প্রদান করা হয়। এর পরও অত্যন্ত পরিকল্পিতভাবে তিন জনকেই গভীর রাতে হত্যার উদ্দেশ্যে ঠান্ডা মাথায় গুলি করে পুলিশ। মারাত্মকআহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র ও রাবি শিবিরের তথ্য সম্পাদক শাহাব উদ্দিন ইন্তেকাল করেন। অন্য দুই জনের অবস্থাও আশঙ্কাজনক।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপরাধ মেধাবী ছাত্রদের উপর ঠান্ডা মাথায় গুলি করে হত্যাযজ্ঞ চালিয়ে পুলিশ যে অমানবিক নির্মমতার পরিচয় দিয়েছে তাতে দেশবাসী আজ বাকরুদ্ধ। এই পরিকল্পিত ও নৃশংস রাষ্ট্রীয় সন্ত্রাসের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। এই বর্বর হত্যাকাণ্ডেছাত্রসমাজ বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। এই বর্বরতা কোনোআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হতে পারেনাবরং তা ভাড়াটে সন্ত্রাসীদের কাজ।
নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় বার বার রাজশাহীতে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই অবস্থা দেশের বিভিন্ন স্থানেও। কোনোঅপরাধ ছাড়াই ধরে নিয়ে পাখির মত গুলি করে হত্যা করা হচ্ছে শিবির নেতাকর্মীদের। ধারাবাহিক হত্যাযজ্ঞে মনে হচ্ছে আসল দায়িত্ব বাদ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিরিয়াল কিলিংয়ে নেমেছে।
সরকারকে হুশিয়ার করে দিয়ে শিবির নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে বর্বরতা বন্ধ করুন। রাজনৈতিক ময়দানে মোকাবেলা করতে না পেরে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হত্যাযজ্ঞ চালানো কাপুরুষতার নামান্তর। ছাত্রশিবিরের শান্তিপূর্ণ অবস্থানকে দূর্বলতা ভাবলে ভূল করবেন। সময়ের ব্যবধানে প্রতিফোটা রক্তের হিসাব দিতে হবে আপনাদের। মেধাবী ছাত্রদের হত্যা করে পার পাওয়া যাবেনা। ছাত্রসমাজকে বিক্ষুদ্ধ করার পরিণতি হবে ভয়ঙ্কর। অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শিবির নেতা শাহাব উদ্দিনের হত্যাকারী পুলিশ সদস্যদের গ্রেফতার ও বিচারের আওতায় আনুন। সময় থাকতে হত্যা, গুমের রাজনীতি বন্ধ করুন। অন্যথায় এমন করুণ পরিণতি বরণ করতে হবে যার অনুশোচনা করে আপনারা শেষ করতে পারবেননা।
নেতৃবৃন্দ আহত শিবির নেতাদের উন্নত চিকিতসার ব্যবস্থা ও মুক্তি, হত্যাকারীদের গ্রেফতারএবং অগণতান্ত্রিক ও বেআইনি সকল আচরণ পরিহার করতে সরকারের প্রতি আহ্বান জানান।
কেএইচ





