জাতীয়তাবাদী লেখক ফোরামের নেতাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেয়নি পুলিশ। লেখক ফোরামের ৫ নেতা রোববার বিকেল ৫টা ১৫ মিনিটে গুলশানে বেগম জিয়ার কার্যালয়ের সামনে যান। এসময় ডিবি পুলিশ তাদের কার্যালয়ের ভেতরে যেতে বাধা দেয়।

ছড়াকার আবু সালেহের নেতৃত্বে জাতীয়তাবাদী লেখক ফোরামের অন্যরা হলেন- কবি কামরুল হাসান, কবি কাজী ফারুক আহমেদ, কবি আবু যুবায়ের, কবি আসাদ কাজল।

সন্ধ্যা ৬টা পর্যন্তও পুলিশ তাদের কার্যালয়ের ভেতরে যেতে দেয়নি।

বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ সদস্যরা জানিয়েছেন, পকেট গেটের সামনে অবস্থানরত ডিবি পুলিশ অনুমতি দিলে তারা ভেতরে প্রবেশ করতে পারবেন।

ডিবির দায়িত্বে নিয়োজিত এক কর্মকর্তা জানিয়েছেন, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেলে তারা ভেতরে প্রবেশ করতে পারবেন।

লেখক ফোরামের এই নেতাদের কার্যালয়ের ভেতরে যেতে দেয়া না হলেও সন্ধ্যা ৬টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াত করতে কার্যালয়ের ভেতরে গেছেন পাঁচজন কোরানে হাফেজ।

জেআই