লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৮ কাউন্সিলর আওয়ামী লীগে যোগ দিয়েছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিনের হাতে ফুলের তোড়া দিয়ে শনিবার দুপুরে বিএনপি সমর্থিত ওই কাউন্সিলররা আওয়ামী লীগে যোগদান করেন।
এ উপলক্ষে রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ গোলাম মাওলা চৌধুরীর সভাপতিত্বে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেন্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজনও করা হয়।
সেখানেই কাউন্সিলর নিজাম উদ্দিন, বেলাল হোসেন, মনিরুল ইসলাম, প্রদীপ মজুমদার, মাহবুবুল আলম, রীনা রানী দাস, ফকরুন নাহার ও নাছিমা বেগম আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।
এসময় বক্তব্য রখেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহিম, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রামগতি উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রহমত উল্লা বিপ্লব প্রমুখ।
জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন বলেন, ৮ কাউন্সিলর বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
লক্ষ্মীপুরে ৮ পৌর কাউন্সিলরের আওয়ামী লীগে যোগদান
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৮ কাউন্সিলর আওয়ামী লীগে যোগ দিয়েছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিনের হাতে ফুলের তোড়া দিয়ে শনিবার দুপুরে বিএনপি সমর্থিত ওই কাউন্সিলররা আওয়ামী লীগে যোগদান করেন। এ উপলক্ষে রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি





