স্বৈরাতান্ত্রীক কায়দায় মাহাজোট সরকার তেল, গ্যাস, বিদ্যুৎতের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নেতারা।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন।
মানববন্ধনে বক্তারা বলেন, 'বর্তমান মহাজোট সরকার বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ এবং গ্যাসের দাম এক লাফে ২৬ দশমিক ৯৯ শতাংশ বাড়িয়েছে। বিশ্ব বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশ সরকার জনগণের তোয়াক্কা না করে ৭ম বারের মতো তেল ও গ্যাসের দাম বাড়ালো। এই মূল্য বৃদ্ধির ফলে কৃষিতে সেচ মুখ থুবড়ে পড়বে, পরিবহণ ভাড়া বাড়বে, সাধারণ মানুষের জীবন যাত্রার ব্যয়ভার বাড়বে। সীমিত আয়ের মানুষের চালানো আরো কঠিন হয়ে পড়বে।'
বক্তার আরো বলেন, 'এই মূল্য বৃদ্ধিই শেষ নেয়, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আসছে ডিসেম্বরে পুনরায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির আগাম ঘোষণা দিয়েছেন। এই স্বৈরাতান্ত্রীক ঘোষণা প্রত্যাহার করে প্রতিরোধ ও জনরোষে পড়ার আগেই মূল্য বৃদ্ধি পরিহার করার জন্য সরকারের প্রতি বক্তারা আহ্বান জানান।'
মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শাহ মো. আবু জাফর ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, মো. সাহাবুদ্দিন, মাস্টার মোখলেছুর রহমান, কবির আহমেদ মজুমদার, মো. জাকির হোসেন, মো. তোয়াহ প্রমূখ।
এমএ/এআই





