জঙ্গিবাদের বিরুদ্ধে জামায়াত-বিএনপি ছাড়া দেশের সকল মানুষ ঐক্যবদ্ধ আছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, “মোসাদের সাথে বিএনপি নেতার বৈঠকের খবর প্রকাশের পর থেকে বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে। এই বিএনপি-জামায়েতের সম্পর্ক মোসাদের সাথে, আইএসের সাথে। তাদের সাথে সম্পর্ক করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়।”
“আমি স্পষ্ট বলতে চাই, যারা বাংলাদেশকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান বানাতে চান, দেশকে নাজুক অবস্থায় ফেলতে চান তারা সফল হবে না। বিএনপি-জামায়েত ছাড়া রাংলাদেশের সকল মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।”
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করে।
মানববন্ধনে জঙ্গি প্রতিরোধে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে কামরুল বলেন,“জঙ্গি নির্মূলে অভিভাবক এবং পরিবারের মধ্যে বিপ্লব ঘটাতে হবে। আপনার সন্তানকে দেশ প্রেমে উদ্ভোদ্দ হয়ে জঙ্গিবাদের বিরোদ্ধে রুখে দাঁড়ানো পরামর্শ দিন।”
মানববন্ধনের সভাপত্বি করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল হক।
ইআর/এসএম





