বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মীর আকরামুজ্জামানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ (শুক্রবার) সংগঠনটির সহকারী প্রচার সম্পাদক ওবায়েদুল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এই শোক প্রকাশের কথা জাননো হয়।

শোকবার্তায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, “অধ্যাপক মীর আকরামুজ্জামান গতকাল নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। কাজের ক্ষেত্রে সৎ, দক্ষ, কর্মঠ ও আদর্শ শিক্ষক হিসেবে তিনি সুনামের অধিকারী ছিলেন।”

প্রেসবার্তায় বলা হয়, “তার ইন্তেকালে আমরা একজন শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারের অকুতভয় সৈনিককে হারালাম। ইসলামী শিক্ষার প্রসারে তিনি আমৃত্যু প্রচেষ্টা চালিয়ে গেছেন। ইসলামী শিক্ষার ক্ষেত্রে দৃঢ় অবস্থান ও বিশ্লেষণ মানুষকে উদ্ভুদ্ধ করেছে।

শিক্ষা ক্ষেত্রে তার অবদান চির স্বরণীয় হয়ে থাকবে। দেশের ক্রান্তিকালে তার চলে যাওয়া জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তার ইন্তেকালে আমরা গভীর ভাবে শোকাহত।”

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি বলেন, “আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি ও তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এমবি