জামায়াতের সাবেক আমির ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ৯০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত গোলাম আযমের লাশ বাসায় বিশেষ অ্যাম্বুলেন্সে হিমায়িত করে রাখা হবে।

তার ছেলেরা যুক্তরাজ্য থেকে না আসা পর্যন্ত এভাবেই তার লাশ রাখা হবে বলে শুক্রবার বেলা সোয়া ১১টায় গোলাম আযমের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের জানান।

তাজুল ইসলাম বলেন, তার ছেলেরা যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। বিকালে জানাজার বিষয়ে জানানো হবে।

গোলাম আযম বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ)  আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

সকাল ৭টার দিকে তার ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আজমির কাছে গোলাম আযমের মরদেহ হস্তান্তর করা হয়। পরে মরদেহ তার মগ বাজারের বাসায় নেয়া হয়।

জেএ