রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিজাতীয় শিক্ষা ও সংস্কৃতি আমদানী করে শহীদদের অর্জন ম্লান করে দেয়া হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের জন্য রাজধানীসহ সারাদেশে শিবিরের আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানে শিবিরের পক্ষ থেকে এসব কথা বলা হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে শিবির নেতৃবৃন্দ বলেন, "পৃথিবীর ইতিহাসে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাতৃভাষার অধিকার আদায় করেছে। কিন্তু দুঃখজনকভাবে এই অর্জন আজ নানা কারণে ম্লান হয়ে যাচ্ছে।"

তারা আরো বলেন, "ভাষা আন্দোলনের শীর্ষ নেতা ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমকে হেনস্থা করা হয়েছে। ফলে তাকে কারা প্রকোষ্টে থাকা অবস্থায় মৃত্যু বরণ করতে হয়েছে। অন্যান্য ভাষা সৈনিক, ভাষা শহীদের পরিবারের প্রতিও হচ্ছে দারুণ অবহেলা।"

 "অন্য দিকে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় বিজাতীয় শিক্ষা ও সংস্কৃতি আমদানী করে বাংলা ভাষাকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে। বিদেশী অসভ্য সংস্কৃতির প্রভাবে আগামী প্রজন্মের বিরাট একটি অংশ আজ হিন্দি ভাষায় কথা বলা ও চালচলনে অভ্যস্থ হয়ে উঠেছে। এটা জাতির জন্য অশনিসংকেত। এভাবে অপসংস্কৃতি ও শিক্ষার জোয়ার বইতে থাকলে অচিরেই জাতি সত্তার মূল চেতনা হারিয়ে ফেলবে। সুতরাং কারো দিকে না তাকিয়ে যার যার অবস্থান থেকে বিজাতীয় শিক্ষা ও সংস্কৃতিকে প্রত্যাখ্যান করতে হবে। আত্মসম্মান রক্ষায় ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সংস্কৃতির লালন ও বিকাশ ঘটাতে হবে। তাহলেই শহীদের আত্মত্যাগ পূর্ণতা পাবে।"

ঢাকা মহানগরী পূর্ব

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্ত:বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্বের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। দুপুর দুইটায় বিশ্ববিদ্যায় সভাপতি জুয়েলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী পূর্বের সভাপতি এম শামিম।

নারায়নগঞ্জ মহানগরী

মাতৃভাষা দিবস উপলক্ষে নগরীতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে ছাত্রশিবির নারায়নগঞ্জ মহানগরী শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শাখা সভাপতি যোবায়ের হোসেন।

কুমিল্লা মহানগরী

ছাত্রশিবির কুমিল্লা মহানগরী শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শাখা সেক্রেটারী কামাল হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা সভাপতি শাহ আলম।

রাজশাহী মহানগরী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া কর্মসূচি পালন করেছে ছাত্রশিবির রাজশাহী মহানগরী। শনিবার সকাল ১০টায় নগরীর এক মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর দপ্তর সম্পাদক মু. ইউসুফ আলী।

চট্টগ্রাম মহানগরী উত্তর

কুরআনখানী ও আলোচনা সভার মাধ্যমে মাতৃভাষা দিবস পালন করে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারী সালাউদ্দিন মাহমুদ।

চাঁদপুর শহর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষ্যে গতকাল সকালে স্থানীয় অডিটোরিয়ামে ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচী পালন করা হয়। শহর সভাপতি নজরুল ইসলাম মারুফ এর সভাপতিত্বে ও সেক্রেটারী ইসমাইল খানের পরিচালনায় ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচীর উদ্বোধন করে চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়া।

মৌলভীবাজার শহর

ভাষা সংগ্রামে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দুপুর ১২টায় স্থানীয় কার্ষালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা। হাফেজ ফুয়াদ হাসানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর সভাপতি মু, ফখরুল ইসলাম।

লালমনিরহাট জেলা

ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার উদ্দ্যেগে স্থানীয় আল-আরাফা মিলনায়তনে ২১ ফেব্রুয়ারীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারী মাহিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন জেলা সভাপতি সিরাজুল ইসলাম।

কুমিল্লা জেলা দক্ষিণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্রশিবির কুমিল্লা জেলা (দঃ) শাখার উদ্যোগে স্থানীয় একটি অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি আবদুর রব ফারুকী।

চট্টগ্রাম জেলা দক্ষিণ

মাতৃভাষা দিবস পালন করতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা। চুনতি উপজেলায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী আসাদুল্লাহ আদিল।

জেডআই