বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে এখনও কোনো সংকট তৈরি হয়নি। কারণ, এখনও অনেক সময় আছে।
আজ রোববার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়ার প্রধান ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে এসব কথা বলেন তিনি।
মাহবুবউল আলম হানিফ বলেন, আগামী বছর যখন নির্বাচনী হাওয়া উঠবে, তখন সব দলই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন। সবাই নির্বাচনে অংশ নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ঈদুল আজহার ত্যাগের মহিমায় দেশ আরও এগিয়ে যাবে।
এবিএস





