জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের নামাজে জানাযা শনিবার বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হবে।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মগবাজারে নিজ বাসায় গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী সাংবাদিকদের এ কথা বলেন।
আযমী বলেন, গোলাম আযমের নামাজে জানাযা শনিবার বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দ্রুততম সময়ে মগবাজারে পারিবারিক কবরস্থানে উনার বাবার পাশেই উনাকে দাফন করা হবে।
অধ্যাপক গোলাম আযমের নামাজে জানাজা আমান আযমী নিজেই পড়াবেন বলে সাংবাদিকদের জানান।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর।
শুক্রবার সকাল ৮টার দিকে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের লাশ নিজ বাসভবনে নেয়া হয়। জানাযা পর্যন্ত লাশ সেখানেই বিশেষ অ্যাম্বুলেন্সে হিমায়িত করে রাখা হবে।
জেআই





