নতুনধারা বাংলাদেশ এনডিবি’র ‘ডিসিসি নির্বাচন’ আলোচনা সভায় বক্তারা বলেছেন, ডিসিসি নির্বাচন নিয়ে ছেলে খেলা খেলবেন না।

আমরা রাজনীতির নামে কোন ছেলে খেলা বা দুর্নীতি চাই না। অতএব, সরকারের কাছে অনুরোধ জানাবো বাংলাদেশের প্রাণ এই ডিসিসিকে কোন অপরাজনীতির চালে পরিণত করবেন না।

নতুনধারা বাংলাদেশ এনডিবি’র চেয়ারম্যান মোমিন মেহেদী’র সভাপতিত্বে ১৩ মার্চ সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবি’র প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, মানিক চক্রবর্তী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব শেখ হাবিব খোকন, ভাইস চেয়ারম্যান হাওলাদার ফিরোজ আলম, এইচ আর শাকিল, সুজন সারেং, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সহ সভাপতি সুজন সারেং, আশিষ কুমার মন্ডল জাতীয় শ্রমিকধারা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাওলাদার নূরে আলম চৌধুরী, শেখ রওশন আরা লিজা, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান শাওন, সাবিনা ইয়াসমিন মুন্নী প্রমুখ।

মোমিন মেহেদী সভাপতির বক্তব্যে বলেন, ২০১২ সালে একবার নির্বাচনের কথা বলে সরকার যে তফসিল ঘোষণা সিইসির মাধ মে প্রদান করেছিলো। সেই নির্বাচনে ২৮ হাজার ৫ শ টাকা দিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলাম; কিন্তু আজ সেই সিটি নির্বাচন আবারো ঘোষণা হওয়া সত্যি লজ্জাকর। এই লজ্জা থেকে বাঁচতে হলেও ডিসিসি নির্বাচন নিয়ে আর কোন খেলা নয়; একটি বাস্তবমূখী এবং দুর্নীতিমুক্ত উদ্যোগ নিন।

এসএইচ