ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ধৈর্য ও সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে, বলেছেন শিবির সভাপতি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী আয়োজিত সদস্য শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মু. আতিকুর রহমান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যুগে যুগে যারাই ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন তাদেরকেও নানা ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে, ঠিক একইভাবে বর্তমানেও ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে তাই ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ধৈর্য ও সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে।
ছাত্রশিবির গাজীপুর মহানগরীর সভাপতি আহমদ ইমতিয়াজের সভাপতিত্বে মহানগরীর সেক্রেটারি ইশমাম আব্দুল্লাহর পরিচালনায় উক্ত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাঃ ফখরুদ্দীন মানিক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, কেন্দ্রিয় মানব উন্নয়ন সম্পাদক শাহীন আহমদ খান, কেন্দ্রীয় দাওয়াতি কার্যক্রম সম্পাদক আনিসুর রহমান,গাজীপুর মহানগরীর সাংগঠিনিক সম্পাদক মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমআইএস





