আওয়ামী লীগ সরকারের হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন উল্লেখ করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বলেছেন, ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের প্রহসন করে সরকার গণতন্ত্রের কবর রচনা করেছে।
আজ শনিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে জামায়াত নেতা মকবুল আহমাদ আরো বলেন, একতরফা নির্বাচন করে সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে। জনগণের ভোটাধিকার হরণ করে সরকার চিরদিন ক্ষমতা দখল করে রাখার অশুভ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি বলেন, সরকার দেশের মানুষের শান্তিপূর্ণ সভা-সমাবেশ, মিছিল করার মৌলিক অধিকার হরণ করেছে। বিরোধীদলগুলোর অফিসে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। দৈনিক আমার দেশ, ইনকিলাব, দিগন্ত টিভি, চ্যানেল ওয়ান ও ইসলামিক টিভি বেআইনীভাবে বন্ধ করে দিয়ে মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে।
মকবুল আহমাদ বলেন, ১৯৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত যেভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে বিরোধীদলের নেতা-কর্মীদের গণহারে হত্যা করা হয়েছিল। তেমনি বর্তমানেও তার চাইতে নিষ্ঠুরভাবে দেশের ছাত্র, তরুণ ও যুবকদের প্রকাশ্যে দিবালোকে যৌথবাহিনী দিয়ে গুলি করে হত্যা ও গুম করা হচ্ছে।
এ অবস্থার অবসান ঘটানোর জন্য মানুষের ন্যায্য ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে এবং বাকশালী স্বৈরশাসন কায়েমের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর//এআর
[/b]
রাজনীতি
অধিকার পুনরুদ্ধারের আহ্বান জামায়াতের
আওয়ামী লীগ সরকারের হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন উল্লেখ করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বলেছেন, ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের প্রহসন করে সরকার গণতন্ত্রের কবর রচনা করেছে।





