২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার রাত ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।

জোটের একটি সূত্র জানিয়েছে, বৈঠকে আসন্ন পৌরসভা নির্বাচনে ২০ দলীয় জোটের অংশগ্রহণ,দেশের সর্বশেষ চলমান রাজনৈতিক পরিস্থিতি ও খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

এর আগে বুধবার রাতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।

এমএইচ