জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর জনসভা সফল করার জন্য মহানগর বিএনপির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপির আহবায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জরুরী সভায় ৭ নভেম্বর পালন উপলক্ষে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও আলোচ্য সূচির মধ্যে সাংগঠনিক বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে রাজপথের নেতা-কর্মীদেরকে নিয়ে জরুরী ভিত্তিতে বাকি ওয়ার্ডের কমিটি গঠনের ওপর ব্যাপক গুরুত্বারোপ করেন। এছাড়াও সরকার বিরোধী আন্দোলন ও রাজপথ দখলে রাখার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়।

নগর বিএনপির সদস্য সচিব সভাপতি হাবিব উন নবী খান সোহেলের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল আউয়াল মিন্টু বিএনপি’র যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ খালেক, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশারসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এমএইচ/এসএইচ