বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে রাজিব আহসানকে সভাপতি ও মো: আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২০১ সদস্য বিশিষ্ট (আংশিক) নতুন কমিটি অনুমোদন করেন।

মঙ্গলবার রাতে দলটির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ছাড়াও সিনিয়র সভাপতি মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও প্রচার সম্পাদক পদে মাহমুদুল ইসলাম হিমেলকে নির্বাচিত করা হয়েছে।

কমিটির বিস্তারিত তালিকা নিচে দেয়া হলো:

 

এমআর, জেএ, কেবি