আসন্ন একাদশ সংসদ নির্বাচনের আগের দিন জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ বিকালে সংবাদ সম্মেলন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। বিকাল ৪টায় পল্টনে জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ঐক্যফ্রন্টের প্রধান নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বক্তব্য রাখবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল রোববার সারা দেশে একযোগে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হবে। সংসদের ৩০০ আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে একটি এখন নির্বাচন হচ্ছে না। পুনঃতফসিল অনুযায়ী গাইবান্ধা-৩ আসনে ভোট হবে ২৭ জানুয়ারি।

এএস