দলের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
আগামীকাল ২৭ জুন শুক্রবার বিকাল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ও দিক-নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বক্তব্য রাখবেন দেশবরেণ্য বুদ্ধিজীবী ও জাতীয় নেতৃবৃন্দ।
ঢাকা, এমআর, ২৬ জুন, (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





