কক্সবাজার ও চট্টগ্রামসহ বাংলাদেশের সমুদ্র উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘কোমেন’ ধেয়ে আসার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানের এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়।
উদ্বেগ প্রকাশ করে জানান, “কক্সবাজার ও চট্টগ্রামসহ বাংলাদেশের সমুদ্র উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘কোমেন’ ধেয়ে আসার খবরে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। কক্সবাজার ও চট্টগ্রাম উপকূল জুড়ে ৭নং বিপদ সংকেত জারি করা হয়েছে।
এ বিপদ থেকে আল্লাহ যেন বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী জনগণকে হেফাজত করেন সে জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি এবং সবাইকে আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানাচ্ছি।
জনগণকে সহযোগিতায় সরকারকে সঠিক ব্যবস্থা গ্রহণ করার আহবান জানিয়ে তিনি বলেন, সমুদ্র উপকূলবর্তী জনগণের যানমালের সার্বিক নিরাপত্তা বিধান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আমি সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে জামায়াতের নেতা-কর্মীদেরও বিপদগ্রস্ত জনগণের পাশে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি।
এআই





