বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। একইসঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এছাড়াও মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি কর্তৃক অপহৃত বাংলাদেশি বর্ডার গার্ড বিজিবির সদস্য আব্দুর রাজ্জাককে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছে বিএনপি।

ড. আসাদুজ্জামান রিপন অভিযোগ করে বলেন, দেশের সীমান্ত রক্ষায় বিজিবিকে পেশাগত দায়িত্ব পালনে কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে না পারায় আজ পার্শ্ববর্তী দেশের সীমান্ত রক্ষী বাহিনীর হাতে মার খেতে হচ্ছে।

এমএইচ