শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার এখন ইতিহাসের পায়ে বেড়ি পরানোর চক্রান্ত করছে বলে মন্তব্য করেছে জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম।

জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম মঙ্গলবার এক বিবৃতিতে গতকাল (সোমবার) মন্ত্রী সভায় গৃহীত ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়ার কঠোর সমালোচনা করে বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার এখন ইতিহাসের পায়ে বেড়ি পরানোর চক্রান্ত করছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোন সরকার যখন আইন করে ইতিহাসের পায়ে বেড়ি পরাতে চায় তখন বোঝার অসুবিধা হয় না যে, সেই সরকারের তৈরী ইতিহাস এক মিথ্যার বয়ান ছাড়া কিছু নয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০১৪ সালে ৫ জানুয়ারি জনগণের অংশগ্রহণহীন এক ধাপ্পাবাজির নির্বাচনে গঠিত বর্তমান সরকার এখন জনগণের বাক স্বাধীনতা, চিন্তা করার অধিকার কেড়ে নিতে এই ডিজিটাল নিরাপত্তা আইন করতে চলেছে। দেশে ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী করার এ এক দৃষ্টান্ত।

এসএম