জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মুক্তিয়োদ্ধারা নিজের পরিচয় লুকিয়ে রাখতেন। লজ্জা ও ভয়ে নিজের পরিচয় জনসম্মুখে বলতে পারতেন না। সে সময় স্বাধীনতার স্বপক্ষের লোকেরা বেশী নির্যাতিত হয়েছেন। বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করছে।

বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের হাতে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ খথা বলেন। হুইপ আরও বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করে মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেচে থাকবেন ততদিন মুক্তিযোদ্ধাসহ  সাধারণ মানুষের কল্যাণে হবে।

পরে হুইপ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের হাতে  দুই লাখ টাকার ঐচ্ছিক তহবিলের চেক তুলে দেন।

ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই