ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রশিবিরের নামে মিথ্যা প্রেস রিলিজ বানিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন ও সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম বলেন, আসন্ন ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রশিবিরের নামে বানানো ভূয়া প্যাডে লিখিত ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বানোয়াট প্রেস রিলিজটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা স্পষ্ট করে জানাতে চাই, উক্ত প্রেস রিলিজ ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রদান করা হয়নি। উক্ত ভূয়া প্রেস রিলিজটিতে প্রেরক হিসেবে শিবিরের দপ্তর সম্পাদকের নাম সাইফুল ইসলাম উল্লেখ করা হয়েছে। কিন্তু উল্লেখ্য যে, ছাত্রশিবিরের সকল প্রেস রিলিজ কেন্দ্রীয় প্রচার বিভাগের মাধ্যমে, প্রচার সম্পাদক ও সহকারী প্রচার সম্পাদকের নামে প্রদান করা হয়, দপ্তর সম্পাদকের নামে নয়। আর সাইফুল ইসলাম নামে ছাত্রশিবিরের কোন দপ্তর সম্পাদক নেই। এছাড়াও শিবিরের নামে প্রচার করা কথিত প্রেস রিলিজটিতে যে প্যাড ব্যবহার করা হয়েছে তা ছাত্রশিবিরের নয়। সুতরাং এ প্রেস রিলিজটি মিথ্যা ও বানোয়াট।

অতএব এখানে ছাত্রশিবিরকে জড়িয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই।

জেড