সোমবার পহেলা রমজানে রাজধানীর লেডিস ক্লাবে এতিম ও আলেম ওলামাদের সঙ্গে ইফতার করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া রমজানের প্রায় প্রতিটি ইফতারে কারো না কারো সম্মানে অংশ নিবেন। এ সময় তাদের প্রত্যেকের সঙ্গে মতবিনিময় করবেন বেগম জিয়া।
ঢাকা, ২৯ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





