বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লেখা ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

আজ রোববার দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে।

অনুষ্টানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট রাস্ট্রবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার টাইম নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, এমএইচ, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই