আমি আওয়ামী লীগ করেছি আমার চেতনা থেকে। আমার দুটি সম্পদ একটি আওয়ামী লীগ আরেকটি কালিহাতীর জনগণ।

আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করেছে কিন্তু কালিহাতীর জনগণ আমাকে বহিষ্কার করেননি মন থেকে মুছে ফেলেননি।

আমি বঙ্গবন্ধুর পায়ের তলে বসেছিলাম, জনগণের জন্য কাজ করেছি। বর্তমান অবস্থার জন্য কারো বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।

দল আমাকে বোঝা মনে করেছে তাই আমাকে বহিষ্কার করেছে। চিকিৎসার জন্য দিল্লি যাব। আমার আত্মা বললো আমি তো নাও ফিরে আসতে পারি ।

তাই আমি কালিহাতীর মানুষের কাছে দোয়া প্রার্থনার জন্যে এসেছি। কোন স্বার্থের জন্য নয়, ক্ষমতার জন্য নয়।

মন্ত্রীসভা ও আওয়ামী লীগ থেকে বহিস্কৃত সদ্য পদত্যাগকারী সাংসদ আবদুল লতিফ সিদ্দিকী শুক্রবার বিকেলে কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লতিফ সিদ্দিকীর ভক্ত অনুসারীদের আয়োজনে জনসভায় তিনি এসব কথা বলেন।

দশ মিনিটের বক্তব্যে তিনি আরোও বলেন, আমি আপনাদের ডাকি নাই আপনারা আমাকে ভালবেসে এখানে এসছেনে।

এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা জানাচ্ছি। আপনারা জানেন আমি এক কথার মানুষ। আমি স্বার্থের জন্য রাজনীতি করেনি।

আওয়ামী লীগ আমাকে বঞ্চিত করলেও কালিহাতীর মানুষ আমাকে বঞ্চিত করেনি। কালিহাতীর মানুষ আমার সম্পদ। আমি কি আমার আসল সম্পদ ভুলে যেতে পারি? আমার সম্পদ এখনো আমার কাছেই আসে।

তাই আপনাদের বলি আমার নেতা শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন আপনারা নিঃস্বার্থভাবে তাকেই সমর্থন দিবেন। তাঁর পক্ষে কাজ করবেন।

আপনারা আমার জন্য দোয়া করবেন । আমি বেঁচে থাকলে আবার আপনাদের কাছে ফিরে আসবো। কিন্তু এই ভাঙ্গা আসনে নয় । তাই দুঃখ নিবেন না অভিমান করবেন না।

আমি কারো বিরুদ্ধে বিচার দিতে চাই না। বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ শুরু করেছিলাম। তিনি বাংলার দুঃখি মানুষের হাসি ফোটানোর চেষ্টা করেছেন।

জননেত্রী শেখ হাসিনা বাংলার দুঃখি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে ক্ষুধা দারিদ্র মুক্ত একটি সুখী সুন্দর সোনার বাংলা প্রতিষ্ঠিত হোক এটাই কামনা করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

এসময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মীর মিজানুর রহমান, কালিহাতী বি আর ডি বি চেয়ারম্যান আফাজ উদ্দীন প্রমুখ।

এর আগে আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের আতিয়া শাহানশাহ আদম কাস্মিরীর মাজার জিয়ারত এবং আতিয়া জামে মসজিদে জুম্মার নামায আদায় শেষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত

এসএইচ