সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা মহানগর দক্ষিণের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হাজী মো. সেলিম আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার সাড়ে ১১টার দিকে গণভবনে যান। তবে তার সঙ্গে প্রধানমন্ত্রীর কী কথা হয়েছে তা নিয়ে মুখ খুলতে রাজি হননি দলের কেউ।

এ ব্যাপারে জানতে হাজী সেলিমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এসএইচ