বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ৫ নভেম্বরের পরিবর্তে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। দলের যুগ্ম-মহাসচিব ও দলের দফতরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী আহমেদ টাইমনিউজবিডি.কমের কাছে বৈঠকের এ তারিখ পরিবর্তনের কথা জানান।

তিনি  আরও বলেন, এছাড়া ১০ নভেম্বর চেয়ারপারসনের উপদেষ্টাদের নিয়ে এবং ১১ নভেম্বর দলের ভাইস-চেয়ারম্যান ও যুগ্মমহাসচিবদের নিয়ে বৈঠক করবেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে এসব বৈঠক তার গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। 

এর আগে দলের সাংগঠনিক পূর্ণগঠন ও চলমান আন্দোলন কর্মসূচিকে বেগবান করতে ৫ নভেম্বর স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা ছিল।

এমএইচ