ভারতের সঙ্গে আওয়ামী লীগের যে সু-সম্পর্ক রয়েছে তা আগামী দিনেও থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
শনিবার দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে সেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। ওই দেশের সরকার পরিবর্তন হলেও পররাষ্ট্রনীতি পরিবর্তন হয় না। বর্তমান আওয়ামী লীগ সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক রয়েছে তা ভবিষ্যতেও বজায় থাকবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গণতান্ত্রিক। তাদের সঙ্গে অন্যান্য সকল রাষ্ট্রের সঙ্গে সু-সম্পর্ক রয়েছে। অন্য দেশের সরকার পরিবর্তন হলেই তাদের সঙ্গে যে আমাদের সম্পর্ক নষ্ট হবে এটা কোনো কথা নয়।
আলোচান সভায় সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমআর, ১৭ মে (টাইমনিউজবিবি.কম) // জেএ[/b]
রাজনীতি
ভারতের সঙ্গে আমাদের সু-সম্পর্ক থাকবে: তোফায়েল
ভারতের সঙ্গে আওয়ামী লীগের যে সু-সম্পর্ক রয়েছে তা আগামী দিনেও থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। শনিবার দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে সেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা জানান





