আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতারের পর গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী ছাত্র শিবির নেতা ওয়ালীওল্লাহ ও আল মুকাদ্দাস এবং রাজধানীর আদাবর এলাকা থেকে হাফেজ জাকির হোসেন ও যশোর বেনাপোল থেকে রেজওয়ান হুসাইনের সন্ধান চেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন নিখোঁজ নেতাদের সন্ধান দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতারের পর গুম হওয়া সন্তানের জন্য মা-বাবা ও স্বজনদের প্রতিক্ষার প্রহর দীর্ঘ হলেও অমানবিক আচরণেই অটল রয়েছে প্রশাসন।

বিবৃতিতে আরো বলা হয়, চার শিবির নেতার সন্ধানের দাবিতে ক্যাম্পাসে ধর্মঘট, মানববন্ধন, মিছিলসহ বিভিন্ন আন্দোলন, জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সরব প্রতিবাদ এবং হাইকোর্টের নির্দেশনার পর বছর পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী গুম করা মেধাবী ছাত্রদের গ্রেফতারের কথা স্বীকার বা সন্ধান দেয়নি। উল্টো গুম হওয়া ছাত্রদের সন্ধান করতে গিয়ে তাদের মা-বাবা ও স্বজনদের নানা হয়রানী করছে পুলিশ। এখনো পর্যন্ত গুমের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নেতৃবৃন্দ এই অমানবিকতার অবসান ঘটিয়ে চার শিবির নেতাসহ গুম হওয়া সকল ছাত্র ও নাগরিকের সন্ধান এবং মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহবান জানান।প্রেস বিজ্ঞপ্তি।

এবিএস